নাশকতায় অর্থায়ন অভিযোগে আ.লীগ নেতা মোস্তাফিজুর রহমান গ্রেপ্তার
প্রকাশিত : ১৩:৫৪, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৩:৫৫, ২৪ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সদস্য কে এস এম মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সাড়ে ১০টার দিকে রাজধানীর ঢাকা ক্লাবের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
মোস্তাফিজুর রহমানের বাবার নাম সৈয়দ জামান খন্দকার। তার গ্রামের বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা গ্রামে।
পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, তার বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা, দলটির চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়ন এবং সাবেক সংসদ সদস্য আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত থাকার অভিযোগ রয়েছে।
তার বিরুদ্ধে জুলাই-সংক্রান্ত তিনটি মামলা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।
এছাড়া, বিদেশে ঘোষণাবহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ স্থানান্তর এবং চীন থেকে অবৈধ অর্থায়ন গ্রহণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এএইচ
আরও পড়ুন










